জীবননগর মোবাইল কোর্টে দুই হোটেলে জরিমানা

আপলোড তারিখঃ 2019-05-12 ইং
জীবননগর মোবাইল কোর্টে দুই হোটেলে জরিমানা ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে ভোক্তা অধিকার আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই হোটেল মালিককে জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার সকালে জীবননগর থানা পুলিশের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করার অপরাধে জীবননগর শহরের মোল্লা হোটেলের মালিককে ৫ হাজার টাকা এবং বিসমিল্লাহ হোটেল মালিককে ১ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার সকল ব্যবসায়ীকে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে বাজার স্থির রাখার জন্য প্রত্যেক দোকানের মালামালের মূল্যে তালিকা ঝুলিয়ে রাখার নির্দেশ প্রদান করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)