কার্পাসডাঙ্গায় হোটেলে বাসি ছোলা বিক্রি : মুচলেকায় মুক্তি

আপলোড তারিখঃ 2019-05-11 ইং
কার্পাসডাঙ্গায় হোটেলে বাসি ছোলা বিক্রি : মুচলেকায় মুক্তি ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারের কাউন্সিল মোড়ে নতুনপাড়ার বাবর আলী ওরফে বালকের ছেলে রবিউল হোটেলে ইফতারে বাসি ছোলা বিক্রির অভিযোগ উঠেছে। কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের সামনে চা দোকানী নতুনপাড়া গ্রামের মৃত আলী আহমেদের ছেলে আশাদুল রবিউলের কাছে ছোলা কিনে ইফতারি করতে গেলে দেখে বাসি। পরে সে রবিউলকে বিষয়টি জানায়। বিষয়টি কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ি জানতে পেরে, রবিউলকে বাসি ছোলাসহ পুলিশ ফাঁড়িতে নেই। পরে বাজার কমিটির সভাপতির জিম্মায় তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। সাংবাদিকদের সামনে মুচলেকায় রবিউল স্বীকার করেন ‘ভবিষ্যতে আমি আর বাসি খাবার বিক্রি করবো না’।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)