আলমডাঙ্গায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2019-05-11 ইং
আলমডাঙ্গায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ ক্যাম্পাসে উন্মুক্ত এইচসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় আইসিটি পরীক্ষা চলাকালে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মন্নান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আফাজ উদ্দিন, কলেজ পরিচালনা কমিটির সদস্য সাবেক পৌর মেয়র মীর মহিউদ্দিন, সহিদুল ইসলাম, কেন্দ্র সচিব ও সমন্বয়কারি জিউন্নাহার উপস্থিত ছিলেন। গত শুক্রবার পরীক্ষা চলাকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস আকস্মিকভাবে উপস্থিত হয়েছিলেন এবং পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য বেশ কয়েকজন শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছিল। গতকাল আইসিটি পরীক্ষায় উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান প্রতিটি হল ঘুরে সন্তোষ প্রকাশ করেন এবং পরীক্ষায় নকল বন্ধে সবরকম ব্যবস্থা গ্রহন করার কথা বলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)