কার্পাসডাঙ্গায় ফেন্সিডিলসহ আসমাউল আটক

আপলোড তারিখঃ 2019-05-11 ইং
কার্পাসডাঙ্গায় ফেন্সিডিলসহ আসমাউল আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ি মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫ বোতল ফেন্সিডিলসহ ঠাকুরপুরের মৃত নজীরের ছেলে আসমাউলকে (২০) আটক করেছে। পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অচিন্ত কুমার পাল, এএসআই আবুল কাশেম, এএসআই হাদীউজ্জামান হাদী সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে মুন্সিপুর গ্রামের চাঁদআলী ডাক্তারের চেম্বারের সামনে থেকে ঠাকুরপুর গ্রামের মৃত নজীর আহমেদের ছেলে আসমাউলকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করলে তার কাছে থাকা ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গতকালই তাকে দামুড়হুদা মডেল থানায় প্রেরণ করে কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)