১০ দিনের কর্মসূচি পালন করবে বিএনপি

আপলোড তারিখঃ 2019-05-10 ইং
১০ দিনের কর্মসূচি পালন করবে বিএনপি ছবির ক্যাপশন:
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী সমীকরণ প্রতিবেদন: প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দশ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ২২ মে থেকে ৩১ মে পর্যন্ত ১০ বিভিন্ন কর্মসূচি পালন করবে বিএনপি ও এর অঙ্গ সংগঠন। গতকাল বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথসভা শেষে এসব কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কর্মসূচির মধ্যে রয়েছে- ২২ মে সকাল ছয়টায় নয়াপল্টনে দলীয় পতাকা অর্ধনমিত। ওইদিন সকাল ১০টায় জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন দলের সিনিয়র নেতারা। একইদিন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে বিনামূলে চিকিৎসা, মহানগর বিএনপির উদ্যোগে দরিদ্রদের মধ্যে খাবার ও ইফতার বিতরণ করা হবে। বিএনপির সহযোগী সংগঠন জাতায়তাবাদী ছাত্রদলের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে আলোকচিত্র প্রদর্শনী হবে। এছাড়া সারাদেশে অঙ্গ ও সহযোগী সংগঠনের শাখাসমূহের সুবিধা অনুযায়ী সময়ে আলোচনা সভার আয়োজন করবে। যৌথসভায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, মজিবর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বজলুল বাসিত আঞ্জু প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)