ছবির ক্যাপশন:
বিশেষ প্রতিবেদক:
চুয়াডাঙ্গার অতিপরিচিত মুখ আরিফুজ্জামান মালিক আরিফের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার কোর্টপাড়ার নিজ বাসভবনে এ আয়োজন করা হয়। দোয়ায় অংশ নেন আরিফের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, প্রতিবেশী, শুভাকাঙ্খিসহ নানা শ্রেণী পেশার মানুষ। দোয়া পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের কর্মকর্তা মাওলানা আমির হোসেন। এর আগে ধর্মীয় নানা বিষয় নিয়ে আলোচনা করেন চুয়াডাঙ্গা কোর্ট মসজিদের ইমাম মুফতি রুহুল আমিন ও জান্নাতুল মওলা গোরস্থান জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা হারুন অর রশিদ। এ ছাড়াও উপস্থিত ছিলেন আরিফের ভগ্নিপতি ও দৈনিক সময়ের সমীকরণ’র প্রধান সম্পাদক নাজমুল হক স্বপনসহ আরও অনেকে।
উল্লেখ্য, চুয়াডাঙ্গা কোর্টপাড়া নিবাসী মরহুম ওয়াহেদুজ্জামান মালিক (ভল্টু মিয়া)’র একমাত্র পুত্র আরিফুজ্জামান মালিক (আরিফ) গত মঙ্গলবার (৭ মে) ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
