মহেশপুরে অস্ত্র ও মাদকসহ দু’জন আটক

আপলোড তারিখঃ 2019-05-09 ইং
মহেশপুরে অস্ত্র ও মাদকসহ দু’জন আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর উপজেলার বড়বাড়ি এলাকা থেকে অস্ত্র ও মাদকসহ দু’জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল বুধবার ভোররাতে মহেশপুর উপজেলার বড়বাড়ি এলাকার জনৈক হানিফের বাড়ির পাশ থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- ওই গ্রামের হেদায়েতুল্লার ছেলে সাইদুল (৩২) ও রমজান আলীর ছেলে টিটো মিয়া (২৫)। ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মহেশপুরের বড়বাড়ি এলাকায় মাদকব্যবসায়ীরা মাদক ও অস্ত্র কেনাবেচা করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় গ্রামের জনৈক হানিফের বাড়ির পাশ থেকে একটি বিদেশী পিস্তল ও ২০ বোতল ফেন্সিডিলসহ টিটো ও সাইদুল নামের ওই দুইজনকে আটক করা হয়। তারা দীর্ঘদিন যাবত মাদক ও অস্ত্র ব্যবসা করে আসছিল বলে জানিয়েছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)