ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন:
দামুড়হুদা উপজেলার জয়নগর সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন মালামাল উদ্ধার করেছে বিজিবি। গতকাল বুধবার বিকাল ৩টার দিকে এ চোরাচালান উদ্ধার করা হয়। জানা যায়, বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার আব্দুল হামিদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর গ্রামের আইসিপি চেকপোস্ট হতে ১০টি ভারতীয় প্যান্ট এবং ৪৭ কেজি পাঞ্জাবীর বোতাম উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ২৪ হাজার টাকা।
