দু’দালালকে শ্রীঘরে পাঠালেন ম্যাজিস্ট্রেট!

আপলোড তারিখঃ 2019-05-09 ইং
দু’দালালকে শ্রীঘরে পাঠালেন ম্যাজিস্ট্রেট! ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা বিআরটিএ অফিসে মোবাইল কোর্টের অভিযান বিশেষ প্রতিবেদক: চুয়াডাঙ্গা বিআরটিএ অফিসে মোবাইল কোর্ট পরিচালনা করে আশরাফুজ্জামান বকুল ও রফিক আহমেদ নামের দুই দালালকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খাইরুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। এ সময় চুয়াডাঙ্গা পৌর শহরের সাদেক আলী মল্লিকপাড়ার আশরাফুজ্জামান বকুলকে ৭ দিন ও কুষ্টিয়ার রফিক আহমেদকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়। উভয়ের বিরুদ্ধে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় এ রায় ঘোষণা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। কোর্ট সূত্র জানায়, বিআরটিএ অফিস থেকে ড্রাইভিং লাইসেন্স প্রদান, গাড়ির ফিটনেস সার্টিফিকেট প্রদান, ড্রাইভিং লাইসেন্স নবায়ন, গাড়ির মালিকানা পরিবর্তন, রেজিস্ট্রেশনসহ ডিজিটাল নম্বর প্লেট প্রদান ইত্যাদি সেবা প্রদানে বাড়তি সুবিধা করে দিতে গ্রাহকদের কাছ থেকে ঘুষ লেনদেন ও দালালদের দৌরাত্মের অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। চুয়াডাঙ্গা বিআরটিএ অফিসকে দালাল ও দুর্নীতিমুক্ত করতে এ অভিযান অব্যহত থাকবে বলে জানা যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)