আলমডাঙ্গায় ইফার উদ্যোগে মতবিনিময় সভা

আপলোড তারিখঃ 2019-05-09 ইং
আলমডাঙ্গায় ইফার উদ্যোগে মতবিনিময় সভা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা ইসলামি ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, বাল্যবিবাহ, দুর্নীতি, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে জনমত গঠন ও ধর্মীয় সম্পৃতী প্রতিষ্ঠায় আলেম, উলামা, ইমাম-খতিব, শিক্ষক, জনপ্রতিনিধি, পেশাজীবি ও ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলা মসজিদ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। ইসলামী ফাউন্ডেশন আলমডাঙ্গা উপজেলা সুপারভাইজার আব্দুল হাকিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক এবিএম রবিউল হক। সভায় প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার যখন দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা কল্পে সব রকম ব্যবস্থা গ্রহন করেছে। ধর্মীয় সম্প্রীতি রক্ষাসহ আইন শৃঙ্খলার উন্নয়ন করেছেন। জঙ্গীবাদের উত্থান হয়েছে মধ্যপ্রাচ্য থেকে তারা সারা বিশ্বে সন্ত্রাসী কার্যকলাপ করে বিশ্বে অশান্তি সৃষ্টি করছে, উন্নয়ন ক্ষতিগ্রস্থ করছে। আপনারা ইমাম, খতিব, উলামা, শিক্ষক, জনপ্রতিনিধি, সমাজের সকলকে সুপথে আনার দায়িত্ব আপনাদের। ইমাম সাহেবগণ মসজিদে নামাজের আগে খুৎবার সময় সমাজের বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার এসআই আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্রনাথ দত্ত, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম, আলমডাঙ্গা পূজা উদযাপন কমিটির সভাপতি ডা. অমল কুমার বিশ্বাস, মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক আতিয়ার রহমান। পৌর সুপার ভাইজার হাফেজ ওমর ফারুকের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা মাসুদ কামাল, মাওলানা লুৎফর রহমান, আবুল বাসার, মাকসুদুর রহমান, হজরত আলী, আব্দুর রহমান, আকরাম হোসেন, মিনারুল ইসলাম, আব্দুর রহিম, আরাফাত উল্লাহ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)