রেডক্রস ও রেডক্রিসেন্ট সর্বত্র সবার জন্য কাজ করে

আপলোড তারিখঃ 2019-05-09 ইং
রেডক্রস ও রেডক্রিসেন্ট সর্বত্র সবার জন্য কাজ করে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস পালিত সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো ‘ভালোবাসা’। এ উপলক্ষ্যে গতকাল বুধবার পৃথকস্থানে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন অনুষ্ঠানে বক্তারা বলেন- রেডক্রস ও রেডক্রিসেন্ট সর্বত্র সবার জন্য ভালোবাসা নিয়ে কাজ করে। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় উৎসবমূখর পরিবেশে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে গতকাল বুধবার সকালে রেডক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে নানা কর্মসূচি পালন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় রেডক্রস ও রেডক্রিসেন্টের প্রতি ভালোবাসা। কর্মসূচির মধ্যে ছিলো সকাল ৯টায় জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ সামসুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সেক্রেটারী ফজলুর রহমান, কার্যনির্বাহী সদস্য শহিদুল ইসলাম শাহান, অ্যাড. শফিকুল ইসলাম, শিক্ষক অশোক কুমার অধিকারী, যুব প্রধান জাহাঙ্গীর আলম ও যুব সদস্য মাহমুদ আল আরাফাত বক্তব্য রাখেন। ইউনিট অফিসার সাঈদ মো. শামীম রহমানের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ আবুজর গেফারী। অনুষ্ঠানে কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাড. আকসিজুল ইসলাম রতন ও অ্যাড. রফিকুল ইসলাম, আজীবন সদস্য অ্যাড.এমএম শাহজাহান মুকুল ও হারুন অর-রশিদ, রেডক্রিসেন্ট ইউনিটের কর্মকর্তা-কর্মচারী এবং যুব রেডক্রিসেন্ট ইউনিটের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ঝিনাইদহ: `` ‘ভালবাসা’ এই শ্লোগানকে প্রতিপাদ্য করে ঝিনাইদহে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে গতকাল বুধবার সকালে শহরের স্টেডিয়াম পাড়ায় রেড ক্রিসেন্টের কার্যালয়ে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন করা হয়। পরে সেখান থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সে সময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান মাহমুদুল ইসলাম ফোটন, সেক্রেটারী জেএম রশিদুল আলম রশীদ, যুব প্রধান শাহিনুর রহমান মৃদুল, ইউনিট লেভেল কর্মকর্তা তাসলিমা খাতুন অন্যান্যরা বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মেহেরপুর: `` পতাকা উত্তোলন, র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে বিশ্ব রেড ক্রস ও বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস পালন করা হয়েছে। গতকাল বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা এবং রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়। এর পরে বিশ্ব রেড ক্রস ও বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে একটি র‌্যালি বের হয়। জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান গোলাম রসুলের নেতৃত্বে র‌্যালিটি জেল শিল্পকলা একাডেমির সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদে গিয়ে শেষ হয়। র‌্যালিতে অন্যন্যের মধ্যে জেলা রেড ক্রিসেন্টের সহ-সভাপতি কেএম আতাউল হাকিম লাল মিয়া, সাধারণ সম্পাদক এ্যাড. খন্দকার একরামুল হক হীরা, সদস্য আসকার আলী, এ্যাড. সফিকুল আলম, আব্দুর রব, কর্মকর্তা আতিয়ার রহমান সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন। র‌্যালি শেষে জেলা পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান গোলাম রসুলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহসভাপতি কেএম আতাউল হাকিম লাল মিয়া, সাধারণ সম্পাদক এ্যাড. খন্দকার একরামুল হক হীরা, সদস্য আসকার আলী, এ্যাড. সফিকুল আলম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)