ছবির ক্যাপশন:
আজ দাফন : বিভিন্ন মহলের শোক
বিশেষ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা কোর্টপাড়া নিবাসী মরহুম ওয়াহেদুজ্জামান মালিক (ভল্টু মিয়া)’র একমাত্র পুত্র আরিফুজ্জামান মালিক (আরিফ) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি.... রাজেউন)। গতকাল মঙ্গলবার বেলা ১১টা ৪৫ মিনিটে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি মা, স্ত্রী, একমাত্র বোন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। এদিকে আজ বুধবার বাদ ফযর জান্নাতুল মওলা মসজিদে নামাযে জানাযা শেষে দাফনকার্য সম্পন্ন করা হবে। আরিফের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন দৈনিক সময়ের সমীকরণ’র প্রধান সম্পাদক ও তার ভগ্নিপতি নাজমুল হক স্বপন।
পরিবার জানায়, আরিফ দীর্ঘদিন যাবত ডায়াবেটিকস ও কিডনী জনিত সমস্যাসহ একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা বারডেম হাসপাতালে নেয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদিকে, সদাহাস্যজ্জ্বল ও বন্ধুপ্রিয় আরিফের মৃত্যুতে গভীর শোক এবং তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি ইয়াকুব হোসেন মালিক, পরিচালক মনজুরুল আলম মালিক লার্জ, জেলা দোকান মালিক সমিতির সভাপতি হাজী আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন, সিনিয়র সহসভাপতি আব্দুল কাদের জগলু, সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, সমবায় নিউ মার্কেট ব্যবসায়ী নেতা সুমন পারভেজ খাঁন, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী মাইনুল ইসলাম রুবিন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি আজাদ মালিতা, বাংলাদেশ বেতারের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি এ্যাড. তছিরুল আলম মালিক ডিউক, একাত্তর টেলিভিশনের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি এমএ মামুনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিরা।
তার মৃত্যুতে সমীকরণ পরিবারের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন দৈনিক সময়ের সমীকরণ’র সম্পাদক ও প্রকাশক মো. শরীফুজ্জামান শরীফ, বার্তা সম্পাদক হুসাইন মালিক, ব্যবস্থাপনা সম্পাদক আমান উল্লাহ আমান, বিজ্ঞাপন ব্যবস্থাপক সেলিমুল হাবীব সেলিম, বিশেষ প্রতিবেদক এসএম শাফায়েতসহ সকল সাংবাদিক, বিভাগীয় কর্মকর্তা-কর্মচারী ও প্রতিনিধিরা।
