আপন ঠিকানা খুঁজে পেলেন নেত্রকোনার বারেক!

আপলোড তারিখঃ 2019-05-08 ইং
আপন ঠিকানা খুঁজে পেলেন নেত্রকোনার বারেক! ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: দীর্ঘ তিন মাস পর আপন ঠিকানা খুঁজে পেলেন নেত্রকোনা জেলার কমলাকান্দা থানার রাজনগর গ্রামের মৃত শমসের আলীর ছেলে বুদ্ধিপ্রতিবন্ধী আ. বারেক (৭৫)। গত সোমবার জীবননগর পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর আপিল মাহমুদের একান্ত প্রচেষ্ঠায় আ. বারেকের বাড়ির সন্ধান মিল করে তার দুই ছেলের নিকট তাকে তুলে দেন। পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি নিজ বাড়ি থেকে ছেলের বাড়ি ঢাকাতে বেড়াতে যাওয়ার সময় সে পথভুলে নিখোঁজ হয়। সেই থেকে আ. বারেক নিখোঁজ ছিলো। এ বিষয়ে কমলাকান্দা থানায় একটি জিডি করাসহ বিভিন্ন মাধ্যমে নিখোঁজ সংবাদ প্রচার করেও কোন ফল হয়নি। অবশেষে জীবননগর পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর আপিল মাহমুদ তাকে উদ্ধার করে নিজ বাড়িতে রাখে এবং আমাদের সংবাদ দেয়। ওয়ার্ড কাউন্সিলর আপিল মাহমুদ জানান, গত শুক্রবার রাতে বৃষ্টির মধ্যে রাস্তার পাশে একজন বৃদ্ধ বৃষ্টির পানিতে ভিজে কাপছে তার ঠিকানা জানতে চাইলে কোন কথা বলতে চাইনা। অবশেষে আমি তাকে আমার বাড়িতে নিয়ে যায়। পরবর্তী দিন সকালে তার ঠিকানা জানতে চাইলে সঠিক ঠিকানা বলতে পারে না। তারপর ওই ঠিকানা ফোন করতে করতে এক পর্যায় একটি সংগঠনের সাহায্য নিয়ে আমি ওনার ছেলের সাথে কথা বলি এবং তার সমস্ত কাগজপত্র আনতে বললে তারা সমস্ত কাগজপত্র নিয়ে এলে গ্রামের সাধারণ মানুষ মিলে আ. বারেককে তার ছেলেদের হাতে তুলে দিয়। এদিকে, কাউন্সিলর আপিল মাহমুদের মানবপ্রেমীতে এলাকার সাধারণ মানুষ মুগ্ধ হয়ে পড়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)