পবিত্র লাইলাতুল কদর ১ জুন

আপলোড তারিখঃ 2019-05-07 ইং
পবিত্র লাইলাতুল কদর ১ জুন ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: গতকাল সোমবার হিজরি ১৪৪০ সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ মঙ্গলবার থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। এর পরিপ্রেক্ষিতে আগামী ১ জুন শনিবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল ক্দর পালিত হবে। গতকাল সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এ সভায় ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ সভাপতিত্ব করেন। ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কাজী হাসান আহমেদ, ওয়াক্ফ প্রশাসক মো. শহীদুল ইসলাম, মন্ত্রীপরিষদ বিভাগের যুগ্মসচিব মো. খলিলুর রহমান, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিব মু. আ. হামিদ জমাদ্দার, প্রধান তথ্য কর্মকর্তা মো. জয়নাল আবেদীনসহ কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)