নতিডাঙ্গায় স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগ!

আপলোড তারিখঃ 2019-05-07 ইং
নতিডাঙ্গায় স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগ! ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গায় সোহান (৯) নামের এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটলেও পরে বিষয়টি টের পেলে গতকাল সোমবার শিশুটিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভর্তি করে। অভিযোগ সূত্রে জানা গেছে, আলমডাঙ্গার নতিডাঙ্গা মাঝেরপাড়ার হাকিমের নাতি চুয়াডাঙ্গা কুলচারা গ্রামের সোহেলের ছেলে নতিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির এক ছাত্র গত শুক্রবার ঘুর্ণিঝড় ‘ফণী’র কারণে গ্রামের মিয়াজানের বাড়িতে আশ্রয় নেই। রাত ২টার দিকে কোন প্রকার ঝড় না হলে গ্রামের সবাই নিজ নিজ বাড়িতে চলে যায়। ওই বাড়িতে একটি রুমের মধ্যে একই গ্রামের ইউনুচ আলীর ছেলে মাদ্রাসা ছাত্র হুসাইন (১৮) ও শিশুটি একসাথে ঘুমায়। এসময় ওই রাতেই ভয়ভীতি দেখিয়ে হুসাইন ওই স্কুলছাত্রকে বলাৎকার করে। সে ঘটনাটি ভয়ে কাউকে না জানালেও গতকাল সকালে অসুস্থ হয়ে পড়লে ঘটনাটি গ্রামে জানাজানি হয়ে পড়ে। গতকাল সকাল ১১টার দিকে ওই স্কুলছাত্রকে গুরুত্বর অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যপারে বলাৎকারের ঘটনা অভিযুক্ত হুসাইনের পরিবার বিষয়টি অস্বীকার করেছে। এছাড়া আলমডাঙ্গা থানা পুলিশ ও মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সী বলেন, আমরা এখনো কোন অভিযোগ পাইনি। তবে ঘটনাটি শুনেছি। শিশুটির মার সাথে কথা বলার পর আমি পুলিশ পাঠিয়েছি ঘটনার তদন্তের জন্য। এদিকে শিশুটির মা বলেন, বিষয়টা মিমাংসার জন্য ওই পক্ষ বিভিন্নভাবে চাপ দিচ্ছে। তবে আজ আলমডাঙ্গা থানার মামলা করবে বলে জানান তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)