জীবননগরে ফেনসিডিলসহ সাবেক ইউপি সদস্য আটক

আপলোড তারিখঃ 2019-05-07 ইং
জীবননগরে ফেনসিডিলসহ সাবেক ইউপি সদস্য আটক ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নে র‌্যাব-৬ মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ সাবেক ইউপি সদস্য জালাল উদ্দীনকে আটক করেছে। আটককৃত জালাল উদ্দীন গোয়ালপাড়া গ্রামের মৃত মহিরউদ্দীনের ছেলে। র‌্যাব সূত্রে জানা যায়, ঝিনাইদহ র‌্যাব-৬ ও সিপিসি-২ ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এবং স্কোয়ার্ড কমন্ডার এএসপি আমিরুল কবীর তরফদারের নেতৃত্বে উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার দিবাগত রাতে মাদক পাচারকারী সাবেক ইউপি সদস্য জালাল উদ্দীনকে আটক করে তার কাছে থাকা ২শ’ ১০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। এ ব্যাপারে জীবননগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)