গাংনীতে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু!

আপলোড তারিখঃ 2019-05-07 ইং
গাংনীতে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু! ছবির ক্যাপশন:
গাংনী অফিস: গাংনী টু হাটবোয়ালিয়া সড়কের ইকুরী নামক স্থানে সড়ক দুর্ঘটনায় আহত নুরজাহান বেগম (৩৮) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। নুর জাহান বেগম ইকুরী গ্রামের কৃষক নজরুল ইসলামের স্ত্রী। গত রোববার বিকেলে হেমায়েতপুর থেকে নিজ গ্রাম ইকুরী ফেরার পথে ইকুরী আখ সেন্টারের নিকট ভ্যান থেকে সড়কের উপর আহত হয় নুরজাহান বেগম। আহত নুরজাহান বেগম স্থানীয়রা উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে কুষ্টিয়া নেওয়া হয়। সেখানেও অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার বিকেলে তিনি মৃত্যু বরণ করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু জানান, ভ্যান থেকে কোন প্রকার দুর্ঘটনা ছাড়াই পরে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাংনী পরে কুষ্টিয়া সেখানেও না হলে রাজশাহীতে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তিনি খুব ভালো মানুষ ছিলো তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)