কার্পাসডাঙ্গায় বাস-ট্রাক সড়ক পরিবহন ইউনিয়নের প্রতিবাদ সভা

আপলোড তারিখঃ 2019-05-07 ইং
কার্পাসডাঙ্গায় বাস-ট্রাক সড়ক পরিবহন ইউনিয়নের প্রতিবাদ সভা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলা বাস ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের দর্শনা শাখার বিলুপ্ত কমিটির বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে কার্পাসডাঙ্গা বাস-ট্রাক সড়ক পরিবহন শাখার সদস্যরা। গতকাল সোমবার সকাল ১০টার দিকে কার্পাসডাঙ্গা বাস-ট্রাক সড়ক পরিবহন শাখা কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় লিখিত বক্তব্য সংগঠনের নেতারা জানান, চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, দর্শনা শাখা কার্যালয়ের নির্বাহী কমিটি গত ২৯ এপ্রিল অসাংগঠনিক কার্যকলাপের জন্য বিলুপ্ত ঘোষনা করেছে জেলা কমিটি। একই তারিখে আগামীতে নির্বাচনের মধ্য দিয়ে নতুন কার্যনির্বাহী কমিটি না হওয়া পর্যন্ত কাওছার আলী শাহকে আহবায়ক করে ৯ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। কিন্তু দর্শনা শাখা বিলুপ্তকৃত কার্যনির্বাহী কমিটি আহবায়ক কমিটিকে দায়িত্ব প্রদান না করে অবৈধভাবে গায়ের জোরে অসাংগঠনিক কাজে ব্যস্ত হয়ে পড়েছে। তারা সংগঠনের কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা আহবান করলে জেলা কমিটির বিরুদ্ধে অপ্রচার করে সাংগঠনিক মান সম্মানের অপূরণীয় ক্ষতি সাধন করছে। প্রতিবাদ সভায় নেতারা এর সাথে জড়িতদের বিরুদ্ধে নিন্দা প্রকাশের পাশাপাশি তাদের সদস্য পদ বাতিলের দাবি জানানো হয়। সেই সাথে সংগঠনের পক্ষ থেকে মানহানি মামলা ও ইন্ধনদাতাদের সনাক্ত করে সদস্যপদ বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান বক্তারা। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্পাসডাঙ্গা শাখার সভাপতি লিয়াকত, সাধারণ সম্পাদক আব্দুল মতিন খসরু, দামুড়হুদা উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক শ্রমিক নেতা শওকত আলী, যুগ্ম সম্পাদক জামাত আলীসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)