কৃষি খাতকে আরো সমৃদ্ধিশীল করতে হবে

আপলোড তারিখঃ 2019-05-07 ইং
কৃষি খাতকে আরো সমৃদ্ধিশীল করতে হবে ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় বীজ ও সার বিতরণকালে উপজেলা চেয়ারম্যান আয়ুব হোসেন ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গা উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ২ হাজার ৯শ’ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও কীটনাশক সার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় আনুষ্ঠানিকতার মাধ্যমে ২০১৯-২০ অর্থ বছরের খরিপ-১/২০১৯ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বীজ ও কীটনাশক সামগ্রী প্রদান করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আয়ুব হোসেন। এসময় তিনি কৃষকের উদ্দেশ্যে বলেন, `বাংলাদেশ কৃষি সমৃদ্ধের দেশ। তারই ধারাবাহিকতায় আলমডাঙ্গা উপজেলায় বিভিন্ন ফসল উৎপাদন করা হয়`। আলমডাঙ্গা উপজেলা কৃষি অধিদপ্তরের অধীনে প্রান্তিক কৃষকের মাঝে সার-বীজ প্রদান করা হলেও সেগুলো সঠিক পরিমাণের নয়। কৃষি খাতকে আরো সমৃদ্ধিশীলভাবে এগিয়ে নিয়ে যেতে হলে আলমডাঙ্গা কৃষি অফিসের ইউনিয়ন পর্যায়ের কর্মকর্তাদের সঠিকভাবে কৃষকদের মধ্যে প্রশিক্ষণ দিতে হবে। আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, ডাউকি ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, উপকৃষি কর্মকর্তা আহসানুল হক, সোহেল রানা, আলী হোসেন। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান স্বাগতিক বক্তব্যে বলেন, সরকার প্রতি বছর উপজেলার কৃষকের তালিকার মাধ্যমে কৃষকের নামে ১০ টাকার ব্যাংক একাউন্টের মাধ্যমে ভর্তুকি প্রদান করছে। ২০১৯-২০ অর্থ বছরের খরিপ-১/২০১৯ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক ২ হাজার ৯শ’ কৃষকের মাঝে বীজ ও কীটনাশক বিতরণ করা হচ্ছে। বর্তমাণে আলমডাঙ্গা কৃষি চাষে ব্যাপক উন্নতির ছোঁয়া লেগেছে। আলমডাঙ্গায় এক সময় আউশ ধান আবাদ হলেও বর্তমানে তা তুলনামূলক অনেকটাই কম। তারই ধারাবাহিকতায় সরকার সারাদেশের ন্যায় আলমডাঙ্গায় আউশ ধান আবাদের জন্য কৃষকের মাঝে প্রতিবছর সার ও বীজ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)