চুয়াডাঙ্গায় ছেলের বাটামের আঘাতে পিতা জখম!

আপলোড তারিখঃ 2019-05-07 ইং
চুয়াডাঙ্গায় ছেলের বাটামের আঘাতে পিতা জখম! ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার সাতগাড়িতে পারিবারিক কলহের জেরে পুত্রের বাটামের আঘাতে পিতা গুরুত্বর জখম হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহত পিতা চুয়াডাঙ্গা সদর উপজেলার সাতগাড়ি উত্তরপাড়ার মৃত ফকির চাঁদের ছেলে নুর ইসলাম। জানা যায়, সোমবার দুপুরে বাড়িতে থাকাকে কেন্দ্র করে পিতার সাথে বাকবিতন্ডা হয় পুত্র সুমনের (২২)। বাকবিতন্ডার একপর্যায়ে সুমন একটি বাটাম দিয়ে তার পিতা নুর ইসলামকে আঘাত করে। হাত দিয়ে ঠেকাতে গেলে নুর ইসলামের হাতে গুরুত্বর আঘাত লাগে। এ সময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেলে পুনরায় বাকবিতন্ডা বাধে নুর ইসলামের সাথে। এ সময় আবার একটি বাটাম দিয়ে সুমন তার পিতা নুর ইসলামের মাথায় আঘাত করলে সে গুরুত্বর জখম হয়। পরিবারের সদস্যরা পুনরায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুত্রের বাটামের আঘাতে আহত পিতা চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগ থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)