ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন:
আজ চাঁদ দেখা গেলে আগামীকাল থেকে শুরু হবে সিয়াম সাধনার মাস পবিত্র রমজান। পবিত্র রমজানের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে সিদ্ধান্ত দিতে সোমবার মাগরিবের পর বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। ১৪৪০ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদের বিষয়ে সোমবার বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ সভাপতিত্ব করবেন। এছাড়া দেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা নিচের টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। এদিকে আজ থেকেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র রমজান মাস শুরু হয়েছে।
