ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার তিতুদহে যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নঈম জোয়ার্দ্দার
প্রতিবেদক, তিতুদহ:
চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকাল ৩টায় বড়শলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের আহবাহক নঈম হাসান জোয়ার্দ্দার।
এসময় তিনি বলেন, বিগত বিএনপি সরকার ক্ষমতায় থাকা অবস্থায় দেশের অবস্থা ছিল বড়ই অবহেলিত। দেশে নানা ধরনের অপকর্ম, যোগাযোগ, স্বাস্থ্য, আগাম দুর্যোগ আবহাওয়া বার্তা পাওয়াসহ নানা ক্ষেত্রে আমরা পিছিয়ে ছিলাম, তবে বর্তমান আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর দেশের চেহারা উন্নয়নে যে ভরে গেছে সেটা দেশের জনগন অবশ্যই দেখতে পেরেছে। তিনি উপস্থিত সকলের সামনে আওয়ামী লীগ সরকারের গুনের কথা তুলে ধরে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। তাই বর্তমান সরকার, উন্নয়নের সরকার। সবশেষে তিনি বলেন- যুবলীগের নেতাকর্মিরা দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যুবলীগের প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে আহ্বানও জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও চিৎলা ইউনিয়ন চেয়ারম্যান জিল্লুর রহমান, চুয়াডাঙ্গা থানা যুবলীগের যুগ্ম আহবায়ক নিলুয়ার হোসেন, জেলা যুবলীগের সদস্য আজাদুল ইসলাম আজাদ, সাজেদুল ইসলাম লাবলু, জেলা কৃষক লীগের প্রচার সম্পাদক মহাসিন রেজা, শংকরচন্দ্র ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সবুর মিয়া, মোমিনপুর ইউপি যুবলীগ সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন রতন, তিতুদহ ইউপি সাবেক সভাপতি শ্রী বসন্ত কুমার ও রাশেদ্জ্জুামান পলাশ, তিতুদহ ইউপি আ.লীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মাষ্টার, তিতুদহ ইউপি ছাত্রলীগ সভাপতি আমজেদ আলী, যুবলীগ নেতা চাঁন মিয়া প্রমুখ। অনুষ্ঠান শেষে পুরাতন তিতুদহ ইউনিয়ন যুবলীগ কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সভাপতি মনোনিত হয়েছেন অত্র ইউপি সাবেক যুবলীগ কমিটির সাধারণ সম্পাদক রাশেদ রেজা ও সাধারণ সম্পাদক মনোনিত হয়েছেন অত্র ইউপি যুবলীগ নেতা নিয়ামত আলী।
