আলমডাঙ্গায় চোরচক্রের হোতা ইদু আটক

আপলোড তারিখঃ 2019-05-06 ইং
আলমডাঙ্গায় চোরচক্রের হোতা ইদু আটক ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গার রেল কলোনীর চিহ্নিত চোরচক্রের হোতা ইদ্রিস আলী ইদু পুলিশের কব্জায়। গতকাল রোববার দুপুরে থানা পুলিশের অভিযানে স্টেশন এলাকা থেকে তাকে আটক করে। আজ সোমবার তাকে সংশ্লিষ্ট মামলায় জেলহাজতে প্রেরণ করা হবে বলে জানা যায়। জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার রেল কলোনীর মৃত ওসমান আলীর ছেলে ইদ্রিস আলী ইদু দীর্ঘদিন ধরে আলমডাঙ্গা শহর কেন্দ্রিক বিভিন্ন এলাকায় চুরি সংক্রান্ত তান্ডব চালিয়ে বেড়াচ্ছে। গত কয়েকদিন পূর্বে আলমডাঙ্গার বাবুপাড়ার বসতবাড়ি থেকে পানি তোলা মোটর চুরির অভিযোগ তাকে গতকাল রোববার দুপুর ১২টার দিকে পুলিশ আটক করে। আজ সংশ্লিষ্ট মামলায় জেলহাজতে প্রেরণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)