রাজনগরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপলোড তারিখঃ 2019-05-06 ইং
রাজনগরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু ছবির ক্যাপশন:
প্রতিবেদক, বারাদী: মেহেরপুর সদর উপজেলান রাজনগর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে সাজু মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে রাজনগর গ্রামের মল্লিকপাড়ায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সাজু মিয়া রাজনগর বাসস্ট্যান্ড পাড়ার সিরাজ আলী ছেলে। সে রাজমিস্ত্রীর জোগালের কাজ করত। স্থানীয়রা জানায়, রাজনগর মল্লিকপাড়ার কিতাব আলীর নির্মাণাধীন বাড়ির ছাদে কাজ করার সময় বৈদ্যুতিক তারের সাথে রড জড়িয়ে সাজুর মৃত্যু হয়েছে। সাজু চারমাস আগে আমঝুপি ইউনিয়নের দফরপুর গ্রামে খুশির সাথে বিয়ে করেন। খবর পেয়ে বারাদী ক্যাম্প ইনচার্জ এসআই আব্বাস আলী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এসআই আব্বাস আলী বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ বিষয়ে মেহেরপুর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)