দামুড়হুদার উপজেলা চেয়ারম্যান বাবুর দায়িত্বভার গ্রহন

আপলোড তারিখঃ 2019-05-06 ইং
দামুড়হুদার উপজেলা চেয়ারম্যান বাবুর দায়িত্বভার গ্রহন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলী মুনসুর বাবু আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহন করেছেন। তিনি গতকাল রোববার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদস্থ নিজ কার্যালয়ে আসেন এবং দায়িত্বভার গ্রহন করেন। তিনি নিজ কার্যালয়ে যোগদানের পরপরই দামুড়হুদা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানাসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে এসে নবনির্বাচিত চেয়ারম্যানের খোঁজখবর নেন। এসময় তিনি সকলকে সাথে নিয়ে উপজেলাবাসির সেবা করার ইচ্ছা ব্যক্ত করে বলেন, ঘূর্ণিঝড় ফণী’র কারণে জেলা প্রশাসকের পরামর্শে গত ২ মে বৃহস্পতিবার তাৎক্ষনিকভাবে পরিষদে আসতে হয়েছিল। ওইদিন মাসিক সমন্বয়সভাসহ ঘূর্ণিঝড় ফণী মোকাবেলায় করণীয় বিষয়ে প্রস্তুতিসভা করেছিলাম। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সকলের সহযোগিতাও কামনা করেছেন তিনি। এদিকে, দামুড়হুদা উপজেলা যুবলীগের পক্ষ থেকে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েেেছন নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, সিনিয়র সাংবাদিক জাহঙ্গীর আলম, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা পরিষদ সদস্য শফিউল কবির ইউসুফ, জাফর আলী, হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ খোকন, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইমতিয়াজ হোসেন, দামুড়হুদা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলী, আ.লীগ নেতা আ. কাদের, বিল্লাল হোসেন, দলিল লেখক তাইজুল ইসলাম, যুবলীগ নেতা নিশান তরফদার, শাহীন উদ্দীন, রাশেদুল মেম্বার, শামসুল ইসলাম, রকিবুল ইসলাম, বড় শাহিন, উপজেলা প্রজন্ম লীগের সভাপতি হাসান আল বাখার ডলার প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)