কুড়ুলগাছিতে রাস্তায় পানি : জনদুর্ভোগ চরমে!

আপলোড তারিখঃ 2019-05-06 ইং
কুড়ুলগাছিতে রাস্তায় পানি : জনদুর্ভোগ চরমে! ছবির ক্যাপশন:
আহাদ আলী: দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি পুকুরপাড়ায় রাস্তায় পানি জমে থাকায় দুর্ভোগ পড়েছেন বাসিন্দারা। একটু বৃষ্টিতেই হাঁটু পানি জমে এ রাস্তাটিতে। এ অবস্থা দীর্ঘদিন থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন ব্যবস্থা করছেন না। এলাকার সাধারণ মানুষদের দাবি রাস্তা মেরামত করে নূন্যতম চলাচলের সুযোগ সৃষ্টি না হলে, আগামীতে ভোটের সময় আমরা এর সঠিক জবাব দেবো। এলাকাবাসীর অভিযোগ, ভোট এলেই মেম্বার চেয়ারম্যান প্রার্থীরা ভোটারদের বলেন নির্বাচিত হলেই এই রাস্তাটির সমস্যার সমাধান করবো সবার আগে, কিন্তু দিন যাই মাস আসে, বছর যাই বছর আসে হয়না কোন কাজ। আগামীতে হয়তো শুনবো এবার ভোটে জিতলে আগে এই রাস্তার কাজ করে তবেই মুখ দেখাবো। বর্তমান মেম্বার-চেয়ারম্যানের কোন ভ্রুক্ষেপ নেই। এলাকাবাসীর অনেকেই বলেছেন গ্রামের বেশী ভাগ চাষীরা ফসল ঘরে তুলতে উক্ত রাস্তাটি ব্যবহার করেন। ৩নং ওয়ার্ডের মেম্বার শরীফ উদ্দিন উক্ত রাস্তাটি মেরামতের জন্য একাধিকবার সময় নিলেও কোন কাজ হয়নি। রাস্তাটি জলাবদ্ধতা থাকার কারনে স্কুলে যেতে পারছেনা কোমলমতি শিশুরা। এলাকাবাসীর দাবি দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টির প্রতি নজর দেবেন এবং রাস্তাটি দ্রুত মেরামতের জন্য ব্যবস্থা নেবেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)