আলমডাঙ্গায় সরকারি গাছ কাটার অভিযোগ

আপলোড তারিখঃ 2019-05-06 ইং
আলমডাঙ্গায় সরকারি গাছ কাটার অভিযোগ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার বন্ডবিলের মতিয়ার রহমানের বিরুদ্ধে রাস্তার পাশের সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল রোববার দুপুরের দিকে গাছটি কেটে নিলে ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার কার্যসহকারী নিষেধ করলে মতিয়ার রহমান তাদের মারধরের হুমকি দেখায়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গার বন্ডবিল গ্রামের মরহুম মজিবর মুন্সির ছেলে মতিয়ার রহমান মুন্সি বন্ডবিল রাস্তার পাশের একটি সরকারি গাছ কেটে নেয়। সংবাদ পেয়ে ৯নং ওয়ার্ড কাউন্সিলর মামুন-অর-রশিদ হাসান ও পৌরসভার কার্যসহকারী ওবাইদুর রহমান ঘটনাস্থলে গিয়ে সরকারি গাছ কাটার বিষয়ে জিজ্ঞাসা করেন। ওবাইদুর রহমানের অভিযোগ করে জানান- কেন সরকারি গাছ কাটছেন জানতে চাইলে, সাথে সাথে মতিয়ার রহমান অকথ্য ভাষায় গালাগালি ও তাদের মারার জন্য এগিয়ে এসে। পরে এ ঘটনায় পৌর কার্যসহকারী ওবাইদুর রহমান থানায় অভিযোগ দায়ের করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)