তারাদেবী ফাউন্ডেশনে কেক কাটা ও আলোচনা সভা

আপলোড তারিখঃ 2019-05-06 ইং
তারাদেবী ফাউন্ডেশনে কেক কাটা ও আলোচনা সভা ছবির ক্যাপশন:
বাবু দিলীপ কুমার আগরওয়ালা এফবিসিসিআই’র সহসভাপতি নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: তারাদেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিলীপ কুমার আগরওয়ালা এফবিসিসিআই’র সহসভাপতি নির্বাচিত হওয়ায় তারাদেবী ফাউন্ডেশনের উদ্যোগে কেক কাটা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল রোববার বিকেল ৫টায় তারাদেবী ফাউন্ডেশনের চুয়ডাঙ্গা জেলা ইউনিট কার্যালয়ে আয়োজিত কেক কাটা ও আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান। আমন্ত্রিত অতিথি ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক ফজলুর রহমান, জেলা দোকান মালিক সমিতির সভাপতি আসাদুল হক জোয়ার্দ্দার লেমন, বড় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী পবিত্র কুমার আগরওয়ালা, ব্যবসায়ী উজ্বল কুমার অধিকারী ও পান্না সিনেমা হলের ম্যানেজার আব্দুর রশিদ হীরা। তারাদেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলুর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অফিস সচিব হুমায়ন কবিরসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)