সম্পৃক্তকরণের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2019-05-06 ইং
সম্পৃক্তকরণের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় উন্নত রাষ্ট্র ও জাতি গঠন বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ ও আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় জেলা তথ্য অফিসের আয়োজনে উন্নত রাষ্ট্র ও জাতি গঠন বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ ও সম্পৃক্তকরণের লক্ষে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও গণ্যমান্যবাক্তিবর্গের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয় মাঠে জেলা তথ্য অফিসের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার, নাগদাহ ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ কুমার শীল। জেলা তথ্য অফিসার আমিনুল ইসলামের উপস্থাপনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক বকুল হোসেস, খাজা উদ্দিন, আমিরুল ইসলাম, রনি উদ্দিন, বাদল বিশ্বাস, লিপ্টন মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি মেম্বার সরোয়ার হোসেন, বাহাদুর আলী, রনি উদ্দিন, শাহ জালাল, শাহিন উদ্দিন, বোরহান উদ্দিন, ওহিদুল ইসলাম, বোরহান উদ্দিন, মহিলা মেম্বার পারভীনা খাতুন, তাবিহা খাতুন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)