সম্পৃক্তকরণের লক্ষ্যে গাংনীতে আলোচনা সভা

আপলোড তারিখঃ 2019-05-06 ইং
সম্পৃক্তকরণের লক্ষ্যে গাংনীতে আলোচনা সভা ছবির ক্যাপশন:
দেশের উন্নয়ন ও অগ্রগতির বিষয়ে জনগণকে অবহিত ও গাংনী অফিস: দেশের উন্নয়ন ও অগ্রগতির বিষয়ে জনগণকে অবহিত ও এবং সম্পৃক্তকরণের লক্ষ্যে গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়ন পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে গাংনী উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও জেলা তথ্য অফিসের আয়োজনে ধানখোলা ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজামান খোকন। গাংনী উপজেলা শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক, ইউপি চেয়ারম্যান আখেরুজামান, গাংনী মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ই্য়াসমিন, নারী নেত্রী জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা নুর জাহান বেগম ও ধানখোলা ইউপি পরিষদের সাবেক চেয়ারম্যান প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব গোলাম সরোয়ার। অনুষ্ঠানে জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলীর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য জাফর আলী, বশির উদ্দীন, সুফিয়া খাতুন, লিলু, ফিরোজ হোসেন, ইউপি আওয়ামী লীগের ‘খ’ ইউনিটের সভাপতি রুহুল আমিন ও ইউপি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াজেল হোসেনসহ স্থানীয় ইউপি সদস্য, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। এর আগে রোববার সকালে গাংনী উপজেলার অফিসার্স ক্লাবে প্রেস বিফিং করেন জেলা তথ্য অফিস। প্রেস বিফিং অনুষ্ঠানে উপজেলা নিবার্হী অফিসার বিষ্ণুপদ পালের সভাপতিত্বে ও জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলীর পরিচালনায় ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)