রাজপথ উত্তপ্ত করতে হবে

আপলোড তারিখঃ 2019-05-05 ইং
রাজপথ উত্তপ্ত করতে হবে ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ‘বেগম খালেদা জিয়াকে জেল থেকে বের করতে হলে, তারেক রহমানকে মিথ্যা মামলা থেকে বাঁচাতে হলে এবং নেতা-কর্মীদের জেল থেকে বের করতে হলে রাজপথ উত্তপ্ত করতে হবে। আমাদের নেতা-কর্মীরা যদি একবার রাজপথে নামে তাহলে লাখ লাখ মানুষ রাজপথে নামবে। তাই দিন ও তারিখ ঠিক না করে একবার রাজপথে নামুন। হাজার হাজার নেতা-কর্মীর মুক্তির দাবিতে সমাবেশ করুন। দেখবেন, এই সরকারের পায়ের নিচের মাটি থাকবে না।’ গতকাল জাতীয় প্রেসক্লাবে ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তি দাবি এবং যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলসহ সব রাজবন্দির মুক্তির দাবি’ শীর্ষক এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন। জিয়া আদর্শ একাডেমি এই প্রতিবাদ সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি মো. আজম খানের সভাপতিত্বে সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সহ-তথ্যবিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা আক্তারুজ্জামান বাচ্চু প্রমুখ বক্তব্য রাখেন। সম্প্রতি লন্ডনে খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ফোনালাপের উদ্ধৃতি দিয়ে খন্দকার মাহবুব হোসেন বলেন, `বর্তমান প্রধানমন্ত্রীকে বৈধ বা অবৈধ যাই বলি না কেন, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীকে শপথ নেওয়ার সময় বলতে হয়, ‘আমি প্রধানমন্ত্রী হিসেবে অনুরাগ-বিরাগের ঊর্ধ্বে থাকিব।’ কিন্তু প্রধানমন্ত্রী লন্ডনে যে কথা বললেন, তাকে যদি অপমানজনকভাবে ব্যবহার করা হয়, তাহলে খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না। এখানে তিনি শপথ ভঙ্গ করেছেন বলে আমি মনে করি।’’ খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, ‘‘লন্ডনে গিয়ে প্রধানমন্ত্রী ক্ষুব্ধ হয়েছেন। কারণ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নাকি তার লন্ডন সফরে বাধা সৃষ্টি করেছেন। তাই তিনি হোটেল পাচ্ছেন না। এ জন্য প্রধানমন্ত্রী বলেছেন, ‘তারেক রহমান যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে তার মা খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না।’ এতে আমরা দেখতে পেলাম, আগেও আমরা যা বলেছি, খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসায় আটক করে রাখা হয়েছে।’’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)