চুয়াডাঙ্গায় মদ্যপ অবস্থায় রমজান আটক

আপলোড তারিখঃ 2019-05-05 ইং
চুয়াডাঙ্গায় মদ্যপ অবস্থায় রমজান আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকার রেললাইনের ধার থেকে রমজান (৪৫) নামের এক ব্যক্তিকে মদ্যপ অবস্থায় এক ব্যক্তিকে আটক করেছে সদর ফাঁড়ি পুলিশ। গতকাল শনিবার রাত ১০টার দিকে চুয়াডাঙ্গা স্টেশন সংলগ্ন রেললাইনের পাশ থেকে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মদ্যপ রমজানকে ওয়াশ করে। রমজান আলমডাঙ্গা উপজেলার ভেদামারি গ্রামের আব্দুল হক মোল্লার ছেলে। জানা যায়, শনিবার রাতে সদর ফাঁড়ি পুলিশের একটি দল চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন সংলগ্ন রেললাইনের পাশে রমজানকে পড়ে থাকতে দেখে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রমজানকে ওয়াশ করে ভর্তি করে। হাসপাতালে পুরুষ মেডিসিন ওয়ার্ডের বারান্দায় পুলিশ পাহারায় চিকিৎসা চলছে দেখা যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)