চুয়াডাঙ্গার টেইপুরে নারীকে পিটিয়ে জখম

আপলোড তারিখঃ 2019-05-05 ইং
চুয়াডাঙ্গার টেইপুরে নারীকে পিটিয়ে জখম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার সদর উপজেলার টেইপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক নারীকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। আহত নারী চুয়াডাঙ্গার সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের টেইপুর গ্রামের শেষমাথাপাড়ার নেপাল দাশের মেয়ে আল্পনা দাশ (২০)। জানা যায়, শনিবার সন্ধ্যায় কাদা মাখা পা ধোয়াকে কেন্দ্র করে নেপাল দাশের ছেলে স¤্রাট দাশের (১৫) সাথে প্রতিবেশী লক্ষন দাশের ছেলে শুশিল দাশের (১৮) সাথে বাকবিতন্ডা হয়। পরে দুই পরিবারের সদস্যরা একত্র হয়ে বিষয়টির মিটমাট করলেও কিছুক্ষণ পর লক্ষন দাশের দুই ছেলে নীল দাশ (২৫) ও শুশিল দাশ বাঁশ লাঠি নিয়ে ছুটে আসে এ সময় আল্পনা দাশকে সামনে পেলে তার মাথায় বাঁশ, লাঠি আঘাত করলে আল্পনা রক্তাক্ত জখম হয়। পরে আল্পনার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। শেষ খবর পাওয়া পর্যন্ত গুরুত্বর জখম আল্পনা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ছিল ও তার পরিবারের পক্ষ থেকে মামলার পরিকল্পনা চলছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)