রমজানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে বাজার মনিটরিং

আপলোড তারিখঃ 2019-05-05 ইং
রমজানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে বাজার মনিটরিং ছবির ক্যাপশন:
গাংনী অফিস: রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাজার মনিটরিং করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক। গতকাল শনিবার বিকেলে গাংনী তহ বাজার মনিটরিংয়ে গিয়ে ব্যবসায়ীদের উদ্দ্যেশ্যে বলেন, রমজান মাস হচ্ছে সিয়াম সাধনার মাস। এই মাসে দ্রব্যমূল্যের দাম বাড়ানো যাবে না। ক্রেতাদের প্রতারিত করা যাবে না। পাশাপাশি ব্যবসায়ীরাও যেন কোন ধরনের হয়রনির শিকার না হয় সে বিষয়টি দেখার জন্য ইজারাদারসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন গাংনী বাজার কমিটির সাধারণ সম্পাদক বজলুর রহমান বুলু, গাংনী পৌর যুবলীগের সভাপতি মোশারেফ হোসেন, গাংনী পৌর আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু ও উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের আহবায়ক তারিফুল ইসলাম জীবনসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)