আলমডাঙ্গায় প্যাথেডিনিসহ মাদক স¤্রাট সাহাবুল আটক

আপলোড তারিখঃ 2019-05-05 ইং
আলমডাঙ্গায় প্যাথেডিনিসহ মাদক স¤্রাট সাহাবুল আটক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক স¤্রাট সাহাবুলের স্ত্রী হামিদাকে প্যাথোডিন ইনজেকশনসহ আটক করেছে। গতকাল শনিবার বিকালে আলমডাঙ্গা কুষ্টিয়া সড়কের আসাননগর নওদাপাড়ার খালেক মিয়ার ইটভাটার নিকট থেকে আটক করা হয়। জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের মাদক স¤্রাট সাহাবুলের স্ত্রী মাদকব্যবসায়ী হামিদা খাতুনকে (৩০) প্যাথোডিন ইনজেকশনসহ আটক করে। ইতোপূর্বেও বেশ কয়েকবার মাদকদ্রব্যসহ আলমডাঙ্গা থানা পুলিশ হামিদাকে আটক করে। বিকালে আলমডাঙ্গা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে হামিদাকে আটক করে। আটকের পর তাকে আলমডাঙ্গা থানায় নিয়ে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। আলমডাঙ্গা থানার কালিদাশপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মাদক ব্যবসায়ী মৃত আয়ুব কালার ছেলে রিপন পুলিশের চোখ ফাঁকি দিয়ে নিয়মিত প্যাথোডিন বিক্রয় করছে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)