ডিঙ্গেদহে পা পিছলে পড়ে আহত যুবক

আপলোড তারিখঃ 2019-05-05 ইং
ডিঙ্গেদহে পা পিছলে পড়ে আহত যুবক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার ডিঙ্গেদহে তামাক ফ্যাক্টারীর জানালার কাঁচ লাগানোর সময় পা পিছলে মাটিতে পড়ে এক যুবক গুরুত্বর আহত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় সহকর্মীরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। আহত যুবক গাইবান্ধা জেলার আনসার রহমানের ছেলে আঙ্গুর (১৮)। জানা যায়, চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ বাজার এলাকার একটি নিমার্ণাধীন তামাক ফ্যাক্টারীর জানালার কাঁচ লাগানোর সময় পা পিছলে নিচে পড়ে গুরুত্বর আহত হয়। এ সময় সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে তাৎক্ষনিক চিকিৎসা প্রদান করে ও আঙ্গুরের শরীরে গুরুত্বর আঘাত লাগায় তাকে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)