আলমডাঙ্গার নতিডাঙ্গা থেকে ৭ জুয়াড়ী আটক

আপলোড তারিখঃ 2019-05-05 ইং
আলমডাঙ্গার নতিডাঙ্গা থেকে ৭ জুয়াড়ী আটক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে নতিডাঙ্গা গ্রাম থেকে জুয়া খেলার সময় ৭ জুয়াড়িকে হাতে নাতে আটক করেছে। গতকাল শনিবার সন্ধ্যায় নতিডাঙ্গা মাদ্রাসার পিছনের দোকানে জুয়া খেলার সময় তাদের আটক করে। আটককৃতরা হলো- উপজেলার বাড়াদি ইউনিয়নের নতিডাঙ্গা গ্রামের তাইজেল হকের ছেলে শাহিনুর রহমান শাহিন (২৩), একই গ্রামের নুহুল আলীর ছেলে বিল্লাল হোসেন (৩০), শামসুজ্জামানের ছেলে মাসুদ রানা (৩২), নবিছুদ্দিনের ছেলে রকিবুল ইসলাম (৩০), ফকির চাঁদের ছেলে মুকুল হোসেন (৩৫), মনিরুদ্দিনের ছেলে জিনারুল ইসলাম (৩৮) ও মুনসুর আলীর ছেলে সাইদুর রহমান (৩০)। আটককৃতরা বেশ কয়েকজন মিলে নতিডাঙ্গা মাদ্রাসার পিছনের দোকানে বিকাল থেকে রাতা অবদি জুয়া খেলা করে। শনিবার আলমডাঙ্গা থানার এএসআই মোস্তফা কামাল সঙ্গীয় ফোর্স নিয়ে দুর্লভপুর ক্যাম্প ইনচার্জ এসআই জামালের সহযোগীতায় তাদেরকে আটক করে। আটকের পর তাদেরকে আলমডাঙ্গা থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)