প্রতিবেদক, কোটচাঁদপুর (ঝিনাইদহ):
কোটচাঁদপুরে মহান মে দিবস উপলক্ষে রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে স্থানীয় আম মার্কেটস্থ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজেদুল ইসলাম রাজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদ সদস্য শামীম আরা হ্যাপি। বিশেষ অতিথি ছিলেন কোটচাঁদপুর উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক কামাল হাওলাদার। বক্তব্য রাখেন ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুস সোবাহান, সাধারণ সম্পাদক মান্দার বকস প্রমুখ। দোয়া মাহফিলটি পরিচালনা করেন হাফেজ মাওলানা নুরুন্নবী আশেকী।
