ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ডাকবাংলা:
ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারে ক্রমেই বেড়ে চলেছে চুরি। চুরির ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার রাতে বিকাশ ঘরের টিন কেটে তিনটি ক্যাশ বাক্স থেকে নগদ ৭০ হাজার টাকা চুরি হয়েছে। জানা যায়, প্রতিদিনের ন্যায় ‘দিব্য বিকাশ ঘরের’ মালিক দ্বিপক রায় দোকানে আসে। তার দোকানে রাখা মোটরসাইকেল নিতে আসা এক ব্যক্তির চোখে পড়ে দোকানের কর্ণারে টিন নেই। সে বলে ঝড়ে তোমার দোকানের টিন কোথায় নিয়ে গেছে। দ্বিপক রায় তাকিয়ে দেখে বুঝতে পারে যা হওয়ার তাই হয়েছে। তিনটা ক্যাশ বাক্সই খালি। চোরেদের পায়ের ছাপ রয়েছে মেঝে ও কাঠের সিড়িতে। খবর পেয়ে, ঘটনাটি পরিদর্শন করতে আসেন দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজিব শেখ। এলাকাবাসীর দাবি দায়িত্বশীলদের সচেতনা বাড়াতে হবে। সম্প্রতি ডাকবাংলা বাজারের ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং থেকে তালা কেটে কয়েক লক্ষ টাকার নগদ অর্থসহ মালামাল চুরি করে। আদ্রিতা এন্টারপ্রাইজ থেকে টিন কেটে চুরি হয় ল্যাপটপ, মোবাইলসহ কয়েক দফায় কয়েক লক্ষ টাকা, তুষার সেনেট্যারী, চান্দু মোবাইল প্লাজা থেকে চুরি হয় মালামাল।
