আলমডাঙ্গায় মাদকসহ বিভিন্ন মামলায় আটক-৯

আপলোড তারিখঃ 2019-05-03 ইং
আলমডাঙ্গায় মাদকসহ বিভিন্ন মামলায় আটক-৯ ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে পৃথক স্থান থেকে মাদক মামলাসহ ৯ জন আসামীকে আটক করেছে। আটকৃত ব্যক্তিদের শরীর তল্লাশি করে ১২ পিস ইয়াবা ও ৫শ’ টাকা মূল্যের গাঁজা উদ্ধার করে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে আটকৃতদের মাদক মামলায় জেলহাজতে প্রেরণ করে পুলিশ। থানা সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় আলমডাঙ্গার আসানগর গ্রামের মাঠের পরিত্যাক্ত ঘরের মধ্যে আসানগর গ্রামের বদর উদ্দিনের ছেলে নাজমুল (২৪), একই গ্রামের রেজাউলের ছেলে রানা (১৯), বাছের আলীর ছেলে নাজমুল হুদা, আসাদের ছেলে বিপ্লব, সেলিম হোসেনের ছেলে শিপন, পৌর এলাকার রাধিকাগঞ্জের ফারুক হোসেনের ছেলে সামিম ইয়াবা সেবন করছিলো। এসময় আলমডাঙ্গা থানা পুলিশের নিকট সংবাদ পৌছালে থানার এসআই সুফল কুমার বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের আটক করে। আটকৃতদের দেহ তল্লাশী করে ১২ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। অন্যদিকে, গতকাল বৃহস্পতিবার থানা পুলিশের অভিযানে আলমডাঙ্গার হক তেলপাম্পের নিকট থেকে গাঁজাসহ ষ্টেশন পাড়ার শ্রী-রঘুনাথ বেদ এর ছেলে কুরাইশা বেদকে গাঁজাসহ আটক করে পুলিশ। গত রাতেই থানা পুলিশ অভিযান চালিয়ে হত্যা মামলার আসামী নতিডাঙ্গা গ্রামের খোকন মন্ডলের ছেলে মিকাজুল ও পোলতাডাঙ্গা গ্রামের মজিবরের ছেলে লিটনকে আটক করে পুলিশ। গতকাল তাদের সংশ্লিষ্ট মামলা জেল হাজতে প্রেরণ করে থানা পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)