মুজিবনগরে নবনির্বাচিত চেয়ারম্যানের দায়িত্বগ্রহন

আপলোড তারিখঃ 2019-05-03 ইং
মুজিবনগরে নবনির্বাচিত চেয়ারম্যানের দায়িত্বগ্রহন ছবির ক্যাপশন:
মুজিবনগর অফিস: মুজিবনগর উপজেলা পরিষদে চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহন করেছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নবনির্বাচিত চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস। গতকাল বৃহস্পতিবার সকালে তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহন করেন। এ সময় তিনি বলেন, দীর্ঘদিন আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। জনগনের ভালোবাসায় আজ আমি উপজেলা চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছি। আমি জনগনের এই ভালোবাসা ও তাদের আশা বৃথা যেতে দেবনা। আগামীতে জনগনের উন্নয়ন ও মুজিবনগর উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সর্বাত্বক চেষ্টা করবো। এর আগে জিয়াউদ্দীন বিশ্বাস উপজেলা পরিষদে পৌছালে আওয়ামী লীগ নেতাকর্মিরা তাকে ফুলেল শুভেচ্ছা জানায়। এ সময় উপস্থিত ছিলেন বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল বারি বকুল, মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহমান নান্নু, বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মধু, মোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রফাসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অংগসংগঠনের নেতৃবৃন্দ। একই সময় দায়িত্বভার গ্রহন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা ও মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন। এদিকে, দায়িত্ব গ্রহন করার পর নবনির্বাচিত চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাসসহ ভাইস চেয়ারম্যানবৃন্দ প্রথম উপজেলা পরিষদ মাসিক সাধারণ সভায় অংশগ্রহন করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)