চুয়াডাঙ্গায় প্রিমিয়ার ডিভিশন ফুটবলে শুভ সকালের জয়

আপলোড তারিখঃ 2019-05-03 ইং
চুয়াডাঙ্গায় প্রিমিয়ার ডিভিশন ফুটবলে শুভ সকালের জয় ছবির ক্যাপশন:
ক্রীড়া প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ-২০১৯ এর দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় বাজিমাত করেছে শুভ সকাল স্পোর্টিং ক্লাব। বেশ দাপুটে জয়ে প্রথম রাউন্ড টপকে এবার থমকে দিয়েছে শক্তিশালী শেখ রাসেল ক্রীড়া চক্রকে। গতকাল বৃহস্পতিবার বিকালে চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম মাঠে দিনের একমাত্র ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রকে ২-০ গোলে হারিয়ে দারুণ জয় পেয়েছে শুভ সকাল স্পোর্টিং ক্লাব। দলের হয়ে খেলার প্রথমার্ধে একটি ও দ্বিতীয়ার্ধে একটি করে দু’টি গোলই করেন সাইদুর রহমান। এরআগে টুর্নামেন্টের প্রথম রাউন্ডে পর পর চারটি ম্যাচের তিনটিতে সফলতা দেখিয়ে ম্যাচ জয়ে হ্যাট্রিক নিয়ে দ্বিতীয়ার্ধের টিকিট নিশ্চিত করে শুভ সকাল স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা। খেলোয়াড়দের সঙ্গে এদিন মাঠে উপস্থিত থেকে দ্বিতীয় রাউন্ডের প্রথম জয় উপভোগ করেন শুভ সকাল সকাল স্পোটিং ক্লাবের সভাপতি অধ্যক্ষ মাহবুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, ম্যানেজার এড. তসলিম উদ্দীন ফিরোজ, কোচ মিলন বিশ্বাস, অফিসিয়াল রাজু আহমেদ সুমন, মেজো সুমন, রমজান আলী, প্রশান্ত। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা দোকান মালিক সমিতির প্রচার সম্পাদক মাফিজুর রহমান মাফি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, ছাত্রলীগ নেতা শেখ সামী তাপু, জাহাঙ্গীর চৌধুরী, আরিফুল ইসলাম, প্লাবন আহমেদ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)