ছবির ক্যাপশন:
এমপি ছেলুন জোয়ার্দ্দারের সাথে আলমডাঙ্গা
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার নবগঠিত উপজেলা মিল-চাতাল মালিক সমিতির নেতৃবৃন্দ চুয়াডাঙ্গা-১ আসনের এমপি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। গত বুধবার বিকেলে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ এমপির সাথে সাক্ষাত করেন। সৌজন্য সাক্ষাতকালে এমপি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি আলমডাঙ্গা উপজেলার নবগঠিত মিল-চাতাল মালিক সমিতির কমিটি বৈধ বলে ঘোষইা দিয়ে অনুমোদন দিয়েছেন। সৌজন্য সাক্ষাতকালে উপস্থিত ছিলেন উপজেলা মিল-চাতাল মালিত সমিতির সভাপতি আশরাফুল হক, সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন, সহসভাপতি জয়নাল আবেদীন, উম্বাদ আলী জোর্য়াদ্দার, সহসম্পাদক শিব নারায়ণ ভৌতিকা ও গৌতম কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ শ্রী মহেশ কুমার ভৌতিকা, সদস্য সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, মনিরুজ্জামান, রবজেল আলী, আনিসুর রহমান, উপদেষ্টা মন্ডলীর সদস্য মোজাম্মেল হক, খন্দকার সাজেদুল হক মুনি, হেলাল উদ্দিন, কাজেম আলী, নজির উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, এ কমিটি জেলা খাদ্য নিয়ন্ত্রক, আলমডাঙ্গা উপজেলণা নির্বাহী অফিসার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, আলমডাঙ্গা প্রেসক্লাব ও আলমডাঙ্গা খাদ্য কর্মকর্তার নিকট জমা প্রদান করা হয়।
