পানবরজে নিয়ে গৃহবধূকে ধর্ষণ : ধর্ষক আটক

আপলোড তারিখঃ 2019-05-01 ইং
পানবরজে নিয়ে গৃহবধূকে ধর্ষণ : ধর্ষক আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাহাবুবুর রহমান (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার দুলালমুন্দিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। ধর্ষক মাহাবুর দুলালমুন্দিয়া গ্রামের খলিল হোসেনের ছেলে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী জানান, অভিযুক্ত মাহাবুর রহমান গত ২৩ এপ্রিল সন্ধ্যায় ওই গৃহবধূকে কৌশলে রায়গ্রামের ডাক্তার তপন দাসের বাড়ির পাশের একটি পান বরজে ডেকে নিয়ে যায়। পরে তাকে খুন করার ভয় দেখিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ওই গৃহবধূ ২৯ এপ্রিল নিজে বাদী হয়ে কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে মাহবুরকে গ্রেফতার করে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। নির্যাতিতা গৃহবধূর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে ঝিনাইদহ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)