ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, মহিলা ভাইস চেয়ারম্যান শামিম আরা, থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জান, চেয়ারম্যান সমিতির সভাপতি নুরুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা।
স্বাস্থ্য পরিদর্শক আনিছুর রহমানের উপস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আখি, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশলী রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ, আনছার ভিডিপি কর্মকর্তা রওশনারা খাতুন, খাদ্য কর্মকর্তা মোফাখ্খাইরুল, ইউপি চেয়ারম্যান আমিনুল হক রোকন, মাসুদ পারভেজ, মোস্তাফিজুর রহমান রুন্নু, উপজেলা প্রাণী সম্পদক কর্মকর্তা ডা. মিজানুর রহমান, প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম,
সেনেটারি ইন্সপেক্টর নিজাম উদ্দিন, স্বাস্থ্য পরিদর্শক ইউসুফ আলী, সহকারী পরিবার কল্যাণ কর্মকর্তা (এমসিএইচ-এফপি) জান্নাতুল ফেরদৌস, স্বাস্থ্য পরিদর্শক আজিজুর রহমান চৌধুরি, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মুক্তিনুর রহমান, কেয়ারের মুনসুর আলী, কামাল হোসেন, মজিবর রহমান, মহবুল ইসলাম, মজনুর রহমান, সামজ্জামান, আব্দুস সামাদ, আছলেমা খাতুন প্রমুখ।
