মেহেরপুরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষে মতবিনিময়

আপলোড তারিখঃ 2019-04-30 ইং
মেহেরপুরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষে মতবিনিময় ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে প্রাথমিক শিক্ষার গুণগত মনোন্নয়নের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিয়নায়তনে উপজেলা শিক্ষা অফিসার আফিল উদ্দীনের সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.ইয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান লতিফুন নেছা লতা, সহকারী শিক্ষা অফিসার শামীম সুলতানা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আলমগীর হোসেন, জাহিদুল ইসলাম, ইকবাল হোসেন, নুরুল ইসলাম, ফৌজিয়া আফরোজ তুলি, মোখলেছুর রহমান প্রমুখ। পরে শিক্ষা বিভাগের পক্ষ থেকে নবনির্বাচিত সদর উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয়কে সংবর্ধনাসহ ক্রেস্ট প্রদান করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)