বাসের ধাক্কায় কাপড় ব্যবসায়ীসহ নিহত ২

আপলোড তারিখঃ 2019-04-30 ইং
বাসের ধাক্কায় কাপড় ব্যবসায়ীসহ নিহত ২ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পৃথক সড়ক র্দুঘটনায় দুইজন নিহত হয়েছেন। শ্রীরামপুর নামক স্থানে বাসের ধাক্কায় সরওয়ার হোসেন (৫০) নামের এক কাপড় ব্যবসায়ী ও মদনডাঙ্গা এলাকায় বাস চাপায় ইয়াসিন (২৮) নামে এক যুবক নিহত হন। নিহত সরোয়ার হোসেনের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর এলাকায়। এছাড়া ইয়াসিন চরপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। শৈলকুপা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আক্কাচ আলী জানান, সকালে সরোয়ার নামে এক ব্যবসায়ী সাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এসময় পাবনা থেকে কুয়াকাটাগামী সোহাগ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় বাসটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। অন্যদিকে, শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুুবুর রহমান জানান, ঝিনাইদহ থেকে একটি যাত্রীবাহী বাস কুষ্টিয়ায় যাচ্ছিল। বাসটি মদনডাঙ্গা এলাকায় পৌঁছালে ইয়াসিন আলীকে চাপা দেয়। এতে ইয়াসিন ঘটনাস্থলেই মারা যান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)