সড়ক দুর্ঘটনায় ৩ ব্যবসায়ী জখম: গরুর মৃত্যু

আপলোড তারিখঃ 2019-04-30 ইং
সড়ক দুর্ঘটনায় ৩ ব্যবসায়ী জখম: গরুর মৃত্যু ছবির ক্যাপশন:
জামজামি থেকে গরু ক্রয় করে বাড়ি ফেরার পথে বিপত্তি আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা জামজামির ঘোষবিলা গরুর হাট থেকে গরু ক্রয় করে বাড়ি ফেরার সড়ক দুর্ঘটনায় তিন গরু ব্যবসায়ী মারাত্মক জখম হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এ দুর্ঘটনায় ৪০ হাজার টাকা মূল্যের একটি গরু মারা গেছে। জানা গেছে, গতকাল সোমবার কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার বহালবাড়ীয়া গ্রামের ইতু বিশ্বাসের ছেলে তুহিন, খয়ের বিশ্বাসের ছেলে লাল চান্দ ও নুরু বিশ্বাসের ছেলে লিটু বিশ্বাস আলমডাঙ্গা ঘোষবিলা গরুর হাট থেকে গরু কিনে বাড়ি ফেরার পথে আলমডাঙ্গা সাদা ব্রীজের কাছে ক্যানেলের কাছে গাড়ীর সামনের চাকা খুলে এই তিনজন মারাত্মক জখম হয়। এসময় তাদের মধ্যে লিটু বিশ্বাসের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় লিটু বিশ্বাসের একটি ৪০ হাজার টাকা দামের গরু মারা গেছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এই সংবাদ লেখা পর্যন্ত তাদের বাড়ির লোকজন যোগাযোগ করে তাদের বাড়িতে নিয়ে যাবার চেষ্টা করছিল বলে খবর পাওয়া গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)