চুয়াডাঙ্গায় শেষ হলো পুষ্টি সেবা সপ্তাহ

আপলোড তারিখঃ 2019-04-30 ইং
চুয়াডাঙ্গায় শেষ হলো পুষ্টি সেবা সপ্তাহ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: ‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন` এ স্লোগানে শুরু হওয়া জাতীয় পুষ্টি সেবা সপ্তাহ পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয়েছে। গতকাল সোমবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে জাতীয় পুষ্টি সেবা সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়। পরে ৭ দিনব্যাপি এ পুষ্টি সেবা সপ্তাহ ২০১৯ এর সমাপ্তি ঘোষণা করেন অনুষ্ঠানে সভাপতি ডা. শামীম কবির। এ উপলক্ষে সমাপণী দিনে বিভিন্ন ক্যাটাগরিতে শিশু, গৃহিনী ও কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবিরসহ অতিথিরা। এসময় উপস্থিত ছিলেন সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (সার্জারী) ডা. এহসানুল হক তন্ময়, শিশু বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান মিলন, সিনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি) ডা. পরিতোষ কুমার ঘোষসহ হাসপাতালে কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)