গাংনীতে ইজিবাইক থেকে পড়ে শিশুর মৃত্যু!

আপলোড তারিখঃ 2019-04-29 ইং
গাংনীতে ইজিবাইক থেকে পড়ে শিশুর মৃত্যু! ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে ইজিবাইক থেকে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকালের দিকে এ ঘটনা ঘটে। তিনমাস বয়সি শিশু আছিয়া আকতার মিষ্টি গাংনী বাজারের ওয়েলডিং ব্যবসায়ী মফিজুল ইসলামের কন্যা। জানা যায়, শিশুটির মা চামেলি খাতুন ও দুই ফুফু তাকে ডাক্তার দেখিয়ে মেহেরপুর থেকে গাংনী ফেরার পথে গাড়াডোব নামক স্থানে পৌছলে চামেলি খাতুনের গলার ওড়না ইজিবাইকের চাকার সাথে পেচিয়ে যায়। এসময় কোলে থাকা শিশু মিষ্টি ওড়নার সাথে জড়িয়ে ইজিবাইকের রডের সাথে বারবার ধাক্কা খেলে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। আহত শিশুকে দ্রুত মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত ডাক্তার শিশুটিকে অক্সিজেন দেওয়া শুরু করে। অল্প সময়ের মধ্যে শিশুটি মৃত্যুবরণ করে। কর্তব্যরত চিকিৎসক জানান আমাদের এখানে আসার আগেই শিশুটি মারা যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)